মৌলভীবাজারে যুবদলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, থানায় জিডি

ফন্ট সাইজ:

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকার রহমানিয়া পেইন্ট হাউজ নামক একটি দোকানে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজি বলে দাবি করে একটি ভিডিও ভাইরাল করা হয়। বলা হয় চাঁদা না দেওয়ায় ওই দোকানের মালিকের ওপর যুবদল নেতার হামলা। এরই সঙ্গে এই আসনের স্বনামধন্য এমপি এম. নাসের রহমানকে জড়িয়ে তার পালিত যুবদল নেতার চাঁদার জন্য হামলা বলে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাসহ জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ঘটনাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় সংসদ সদস্য এম. নাসের রহমান ও যুবদল ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করার অসৎ উদ্দেশ্যে চালানো হয়েছে এমন অপপ্রচার। ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওটি ছিল ভারতের একটি দোকানের ঘটনার। যা মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকার বলে অপপ্রচার করা হয়। এ বিষয়টি দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হওয়ার পর তারা তা আমলে নেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালানো মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যুবদলের পক্ষে মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ (৪০) মৌলভীবাজার সদর থানায় এ সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ১০ই মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে একটি ভিডিও দেখতে পান, যেখানে জধনবুধ ঝঁষঃধহধ নামের একটি আইডি থেকে একটি পোস্ট করা হয়। এরপর একাধিক আইডিতে তা ছড়িয়ে পড়ে। ওই পোস্টে ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। ভিডিওটি আসলে ভারতের একটি ঘটনার হলেও সেটিকে বাংলাদেশে সংঘটিত ঘটনা বলে প্রচার করা হয়। যা দলের নেতাকর্মীদের মানসম্মান ও সামাজিকভাবে হেও করার চরম অসৎ উদ্দেশ্য রয়েছে। তাছাড়া এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি মৌলভীবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। দলীয় নেতাকর্মীরা জানান- এর আগেও নির্বাচনের আগে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের এমপি, বিএনপি’র কেন্দ্রীয় নেতা এম. নাসের রহমান, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উপর ফেইক ভিডিও তৈরি করে নানা অপপ্রচার চালায় একটি চক্র। তাদের উদ্দেশ্য ছিল দলের ভাবমূর্তি বিকৃত করে জনগণের সামনে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা নেয়া। ওই সময়ও তারা থানায় জিডি করেছিলেন। তারা এই চক্রটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান- এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন