নড়াইলে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নড়াইলে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ফন্ট সাইজ:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল পৌরসভার উদ্যোগে ৪৬২৫ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নড়াইল পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না। এ সময় এলাকার অসহায় ও দুস্থ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রত্যেক কার্ডধারী পরিবারকে ১০ কেজি পরিমাণ চাল দেয়া হচ্ছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না জানায়, সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই চাল বিতরণ করা হচ্ছে প্রকৃত অভাবী মানুষের মাঝে। যাতে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে পারে। ঈদ উপলক্ষে সরকারের এই খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নিম্নবিত্ত মানুষরা। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণভাবে চাল বিতরণ নিশ্চিত করতে পৌরসভা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন