কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারের এক ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ শিক্ষক জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস নিয়েছেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। প্রায় সময়ই কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি। পাশের ভাড়াটিয়ারা বলেন, রোববার শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করে, কিন্তু ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে শিক্ষার্থীরা চলে যায়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন বলেন, দরজা ভেতর থেকে লাগানো ছিল। দুই দরজার লক ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছেন। তবে কি কারণে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মুরাদনগরে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
