ঈদে আসিফ আকবরের ‘ভুল’

ঈদে আসিফ আকবরের ‘ভুল’

ফন্ট সাইজ:

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, তাও আবার অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু। সাউন্ডটেক থেকেই ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ভুল’। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির কথা অনেকটা এ রকম- ভাবিনি কখনো আসবে দিন, থাকবো আমি তোমায় ছাড়া, দু’টি পথ হায় দু’দিকে যাবে, হয়ে যাবো ছন্নছাড়া। এ গানটির মধ্যদিয়ে অনেকটা সময় পর রেকর্ডিংয়ে ফিরেছেন এ তারকা। ঈদে সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিওসহ। এটি নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা। আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মধ্যদিয়ে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস- গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। গানটির সংগীত পরিচালক রেজোয়ান শেখ বলেন, আসিফ ভাইয়ের জন্য গান করা সব সময়ই আনন্দের। এবারো তার ব্যতিক্রম নয়। ‘ভুল’ গানটি যতটুকু প্রত্যাশা ছিল, তিনি তার চেয়েও অনেক ভালো গেয়েছেন। আশা করছি, গানটি ভালো লাগবে সবার। জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের ‘ভুল’। এদিকে, এ গান ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে ঈদে একাধিক গান প্রকাশের কথা জানিয়েছেন এ সংগীত তারকা। গানের পাশাপাশি বর্তমানে বিসিবি’র পরিচালক হিসেবেও ব্যস্ত সময় পার করছেন আসিফ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন