আসন্ন ঈদুল ফিতরে সান প্রোডাকশন হাউজের ব্যানারে প্রকাশ পাচ্ছে নতুন দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। ভালোবাসা, আবেগ আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত হয়েছে গল্পনির্ভর এ গানটি। এতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও শেইখ লিমন। গানের কথা ও সুর করেছেন সুরকার-সংগীত পরিচালক আভরাল সাহির।
সুনামগঞ্জের নীলাদ্রি লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। জিয়াউল রোশান বলেন, গানটি প্রথম শুনেই তার ভালো লেগেছে। পরিচালক যখন ভিডিও’র পরিকল্পনাটি শোনালেন, তখন তার মনে হলো কাজটি করা উচিত। গানটিতে নিজের চরিত্র একটু ভিন্ন ঘরানার বলে জানান রোশান। চরিত্রের জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছেন তিনি। অভিনেত্রী চমক বলেন, আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং ছিল। এর আগে এ ধরনের কাজ করিনি। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। গানটি নিয়ে কণ্ঠশিল্পী কনা বলেন, খুব সুন্দর একটি রোমান্টিক গান। গানটির অংশ হতে পেরে ভালো লাগছে। সিনেমাটিক ঘরানার গল্পনির্ভর এই মিউজিক্যাল ফিল্ম ঈদের দিন সন্ধ্যায় প্রকাশ করা হবে। এটি সান প্রোডাকশন হাউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঈদে রোশান-চমকের ‘প্রেমের গল্প’
স্টাফ রিপোর্টার
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
