অস্বস্তিতে রাশমিকা

অস্বস্তিতে রাশমিকা

ফন্ট সাইজ:

গত ২৬শে ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিয়ে করেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে। এবার পুরনো একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে রাশমিকা। দিলেন আইনি পদক্ষেপ নেয়ার হুমকি। বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যেই সেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওটি তার মা সুমন মান্দানার সঙ্গে রাশমিকার সাবেক প্রেমিক অভিনেতা রক্ষিত শেঠির কথোপকথনের। অডিও ভাইরালের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে রাশমিকা জানান, তার ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন। অডিওটি প্রায় আট বছর আগের। সেখানে রাশমিকার মাকে বলতে শোনা যায়, ভালোই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গেছে। ওই সময় জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রাশমিকা ও রক্ষিত। এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়। যদিও এ নিয়ে কখনোই মুখ খোলেননি তারা। ওই সময়ের অডিওটি এখন প্রকাশ পায়। এতেই ক্ষিপ্ত রাশমিকা স্পষ্ট জানান, এ ধরনের ঘটনা তিনি সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন