মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ডাম্প ট্রাকচালক নিহত

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে বৈদ্যুতিক তারের স্পর্শে ডাম্প ট্রাকচালক মহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। এ সময় সজীব নামে ডাম্প ট্রাকের এক হেলপার গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, গভীর রাতে অন্য স্থান থেকে ডাম্প ট্রাকে করে মাটি এনে পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় সরবরাহ করছিলেন মহিরুল। পরে রাত ২টার দিকে ট্রাক থেকে মাটি নামানোর সময় ইটভাটার উপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত ডাম্প ট্রাকের বডি স্পর্শ করলে মুহূর্তেই ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মহিরুল মারা যান। পাশে থাকা হেলপার সজীব ছিটকে পড়ে গুরুতর আহত হয়। গাংনী থানার উপ-পরিদর্শক অঙ্কুশ জানান, পুলিশ মহিরুলের মরদেহ উদ্ধার করেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন