চলতি মৌসুমে মাগুরা শ্রীপুরে লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে পিয়াজের আবাদ হয়েছে। শেষ সময়ে উপজেলার জারিয়া, নবগ্রাম, বাখরা, জয়নগর এলাকায় চাষিরা পিয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পিয়াজের ফলন ভালো হয়েছে। এলাকার কৃষকরা জানান, এ বছর পিয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমান বাজার মূল্য কম থাকায় এ মূল্যে পিয়াজ বিক্রি করতে হলে কৃষকেরা লোকসানের মুখে পড়বে। চলতি মৌসুমে শ্রীপুর উপজেলায়, ৭ হাজার ৮৯১ হেক্টর জমিতে পিয়াজের চাষ হয়েছে। যার সিংহভাগই চাষ হয়েছে উপজেলার আমলসার ইউনিয়নে। এ বছর পিয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪৬ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের প্রান্তিক কৃষক মুন্সি জাহাঙ্গীর হোসেন জানান, এ বছর আমি ২৮০ শতক জমিতে পিয়াজের চাষ করেছি। পিয়াজের বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হচ্ছে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা বা তারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বিঘা প্রতি পিয়াজের ফলন আশা করছেন ৬০ মণ থেকে ৭০ মণ। কোনো ক্ষেত্রে আরও বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, পিয়াজ চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে পিয়াজ চাষে কৃষকরা লাভবান হবেন।
মাগুরায় পিয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মাগুরা প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
