হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের হোসেনপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার পৌর এলাকা ও পুমদি ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী-মাসনাদ। এ সময় উপজেলার পুমদি ইউনিয়নের পাইপুডা বিল এলাকায় অবৈধভাবে মাটি ব্যবসা পরিচালনার অপরাধে মো. বাচ্চু মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, পৌরসভার কাইছমা এলাকায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়া মাটি কাটা ও ব্যবসা পরিচালনার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহসী-মাসনাদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন