ঈদ উপলক্ষে বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রয়েল ইসলাম (৩৫) নামে অপর আরোহী। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম জেলার বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে। আহত রয়েল একই এলাকার মির্জাপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলায় বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি দিতে যাচ্ছিলেন নুর ইসলাম ও তার বন্ধু রয়েল। পথে উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয় এবং রয়েল আহত হন। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনর রশীদ জানান, নিহতের মরদেহ উদ্ধার এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বোনের বাসায় সেমাই নিয়ে যাওয়া হলো না ভাইয়ের
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
