বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার পৌরসভা শাখার ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান আরিফ। এর আগে তিনি এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুপারিশক্রমে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো. দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। শ্রমিক দলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ই জানুয়ারি কমিটির অনুমোদন দেয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে অধিকতর যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা এবং পূর্বের ত্যাগ, মামলা, হামলা-নির্যাতন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে থাকা নেতাকর্মীদের প্রাধান্য দেয়া হয়েছে বলে জানানো হয়। কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম। তিনি এর আগে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনসহ সাভার পৌর শ্রমিক দলের টানা তিনবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- মো. মাহমুদ হাসান মুক্তি, মো. আসলাম, মো. মনিরুজ্জামান হাওলাদার, মো. মিজানুর রহমান, মো. গাজী আনিছুর রহমান, দেওয়ান মো. সারওয়ার উদ্দিন, মো. মঈন উদ্দিন মুন্না, মো. বোরহান উদ্দিন, শাহ রাজীব আলম ফয়সাল, মো. মাসুদ রানা। নবগঠিত এই কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাভার পৌর শ্রমিক দলের ১২১ সদস্যের কমিটি ঘোষণা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
