রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর শফিকুল কবির মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্ত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।
এসময় আরডিজেএ অর্থ সম্পাদক কাদের বাবু, সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রূপা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ নির্বাহি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদর্মীদের অবাধ তথ্য প্রবাহে সরকারকে সব সময় আন্তরিক হতে হবে। সেই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দূনীতি ও অনিয়মের সত্যগুলোকে সাধারণ মানুষের সামনে আরো বেশি বেশি উপস্থাপন করতে হবে।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) এর সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাকসুদার রহমান মাকছুদ, তোফাজ্জল হোসেন, মর্তুজা হায়দার লিটন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মতলু মল্লিক সহ প্রমুখ।
আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
২ মাস আগে
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬, ৭ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
