নাতিদের নিয়ে খেলা দেখতে মিরপুরে মির্জা ফখরুল

নাতিদের নিয়ে খেলা দেখতে মিরপুরে মির্জা ফখরুল

ফন্ট সাইজ:

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে এসেছেন স্থানীয় সরকার ও সমবায় উন্নয়ন মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুর আড়াইটার দিকে দুই নাতিকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। জোহরের নামাজ শেষ করে নাতিদের নিয়ে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। স্টেডিয়ামে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিসিবি’র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পরে তাকে বিসিবির ‘প্রেসিডেন্ট বক্সে’ নিয়ে যাওয়া হয়। সেখানেই বসে তিনি খেলা উপভোগ করেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

Md Shariful Islam

২ মাস আগে

উনি কি টিকিট কেটেছিলেন? অস্থির এই মন জানতে চায়।।

মন্তব্য করুন