ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে তারেক রহমান

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে তারেক রহমান

ফন্ট সাইজ:

বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত মো. সুমনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় সুমনের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন সংগঠনটির একটি প্রতিনিধি দল এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সুমনের বাসায় যায়। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পল্লবীতে একটি নির্বাচনী পথসভায় ক্যান্সার আক্রান্ত সুমন তার চিকিৎসার জন্য তারেক রহমানের কাছে সহায়তা কামনা করেন। এর প্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল তার বাসায় গিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করে। সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন