সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য ২৭৫

সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য ২৭৫

ফন্ট সাইজ:

স্কোরকার্ডে শেষ ৪৩ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে গুটিয়ে গেল পাকিস্তান। ৪৭.৩ ওভারে সফরকারীদের সংগ্রহ ২৭৪। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট রিশাদ হোসেনের। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শিকার ২ উইকেট। ১ উইকেট করে পান তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। ৪৭.৩ ওভারে সফরকারীদের সংগ্রহ ২৭৪।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার মাজ সাদাকাত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন সালমান আলী আঘা। আজ জয় তুলে নিতে পারলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।


মিরাজের ওভারে জোড়া সাফল্য বাংলাদেশের

৩৯তম ওভারের চতুর্থ বলে প্রথমে রান আউটে সালমান আলী আঘাকে (৬৪) ফেরান মেহেদী হাসান মিরাজ। শেষ বলে মোহাম্মদ রিজওয়ানকে (৪৪) রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান টাইগার অধিনায়ক। ক্রিজের নতুন দুই ব্যাটার হুসেইন তালাত ও আবদুল সামাদ।

৪০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৩৫।


রিজওয়ান-সালমানের জুটিতে দুইশ’ ছাড়ালো পাকিস্তান

তৃতীয় উইকেটের জুটিতে বড় প্রতিরোধ গড়েছে পাকিস্তান। অবিছিন্ন জুটিতে ৮১ রান যোগ করেছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। ৩১ রানে অপরাজিত রিজওয়ান। সালমানের ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

৩৪.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান।


জোড়া আঘাত বাংলাদেশের

মাঝে এক ওভার বাদে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন তাসকিন ও নাহিদ রানা। ব্যক্তিগত ৩১ রানে ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ৬ রানে শামিল হোসেনকে আউট করেন নাহিদ রানা।

২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১২৩।


বিধ্বংসী সাদাকাতকে ফেরালেন মিরাজ

অবশেষে দলে স্বস্তি এনে এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়কের বল পেছনে কাট করতে গিয়ে উইকেটকিপার লিটন কুমার দাসের হাতে সহজেই ধরা দিলেন মাজ সাদাকাত। পাকিস্তান ওপেনার ফিরলেন ৪৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৫ রানের ইনিংসে।

১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১০৩।


সাদাকাতের দুর্দান্ত ব্যাটিংয়ে এগোচ্ছে পাকিস্তান

দলীয় শতরানে পৌঁছে গেল পাকিস্তান। এর মধ্যে মাজ সাদাকাতের ব্যাট থেকেই এলো ৪৫ বলে ৭৫ রান। আগের ম্যাচে নাকানিচুবানি খাওয়া সফরকারীরা আজ এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি। বাংলাদেশের হয়ে আগের ম্যাচের নায়ক নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে এসে এখনও সাফল্যের দেখা পাননি। আরেক প্রান্তে সাহিবজাদা ফারহান অপরাজিত ১৮ রানে। 


সিরিজ নিশ্চিতের ম্যাচেও আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে রেকর্ডগড়া জয়ের দিনের মতো আজও আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে দল। 

আগের দিনের একাদশ অপরিবর্তিত রেখে খেলছে বাংলাদেশ। অন্যদিকে, স্পিনার আবরার আহমেদের জায়গায় পাকিস্তান দলে ঢুকেছেন পেসার হারিস রউফ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আঘা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন