সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে: নতুন স্পিকার

সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে: নতুন স্পিকার

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট প্রসঙ্গে নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। এটি সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরাও করেছি। আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল, তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না। এটি সংসদের রেওয়াজের বাইরে।’

শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যরা এর চেয়ে বেশি কিছু করবেন না বলেও এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা নিরপেক্ষ থাকবো এবং ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা থাকে, আমাদের সেই ভূমিকা থাকবে।’

স্পিকার বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে। দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সে জন্য প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি।’

সাইফ

২ মাস আগে

যেই হাসিনা ক্ষমতার জন্য দেশ ও দেশের সম্পদ ভারতের হাতে তুলে দেয়।যে হাসিনা ক্ষমতার জন্য লাখ ও মুসলিম হত্যাকারী গুজরাটের কসাই মুদির নিচে আশ্রয় নেয়।যে হাসিনা ক্ষমতার জন্য দেশের হাজারো তরোণ তরুণীর জীবন কেড়ে নেয়। যে হাসিনা দেশপ্রমিক সেনা কর্মকর্তা হত্যায় ভারত সহ অংশ নেয়। নিজ দেশের মানুষের উপর গণহত্যা চালায়। তার চেয়ে হাজার গুণ উওম বর্তমানে দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী এই তথাকথিত রাজাকারগুলা।ধিক্কার এখনও যারা আওয়ামী মাফিয়া গুষ্টির পদলেহন করে

No name

২ মাস আগে

স্লোগান দেয়া সংবিধান বিরোধী?? ( শিলং..)

Rahman Khondokar Rafiqur

২ মাস আগে

রাজাকারদের অনেক আগেই রাজনৈতিক ভাবে বৈধতা দেওয়া হয়েছিল তাই এখন এই প্রশ্ন না করাই ভালো

সিরু

২ মাস আগে

মুক্তিযুদ্ধা মেজর হাফিজ, বীরবিক্রম
আপনি যে সংসদের স্পিকার সে সংসদের বিরোধীদল স্বাধীনতা বিরোধী রাজাকারেরা।
আপনার অনুভূতি ব্যাক্ত করুন।

মন্তব্য করুন