সিঙ্গাপুরে নেয়া হবে মির্জা আব্বাসকে

সিঙ্গাপুরে নেয়া হবে মির্জা আব্বাসকে

ফন্ট সাইজ:

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হবে। শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হবে।’

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে বলে জানান তিনি।

অনিক

২ মাস আগে

সিঙ্গাপুরে নেয়া হবে মির্জা আব্বাসকে : সবার জন্য যদি এই চিকিৎসা থাকতো তাহলে কেমন হতো,হাসিনার সময় উনি গিয়েছেন সিঙ্গাপুর।অথচ বেগম খালেদা জিয়া কে আইনের দোহাই দিয়ে বিদেশে নিতে দিল না সেই আইনমন্ত্রী আর জেলে,আইনের বড় বড় কথা শুনাইতেন।

মন্তব্য করুন