ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু

ফন্ট সাইজ:

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটেছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা রিফুয়েলিং বিমানের ক্ষতির বিষয়ে অবগত এবং উদ্ধার অভিযান চলছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি 'অপারেশন এপিক ফিউরি' চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় ঘটেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না বা কেউ বেঁচে আছে কি না—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সেন্টকমের মতে, ঘটনাটি সম্ভবত দুটি বিমানের ঘনিষ্ঠ কৌশলগত উড্ডয়ন বা সম্ভাব্য সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত হতে পারে। দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, এটি শত্রুপক্ষের গুলি বা নিজেদের ভুল হামলার কারণে ঘটেনি।
তবে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স ইন ইরাক দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে পশ্চিম ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি কেসি–১৩৫ বিমান ভূপাতিত করেছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে এর আগেও হতাহতের ঘটনা ঘটেছে। পেন্টাগন-এর মুখপাত্র সেন পারনেল জানান, চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত এবং মোট ১৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর এটিই সর্বশেষ দুর্ঘটনা।
এর আগে ১ মার্চ এক ঘটনায় তিনটি এফ–১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়, যা পরে বন্ধুসুলভ বাহিনীর ভুল হামলা বলে জানা যায়। সেসময় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত সেগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তবে ওই বিমানে থাকা ছয়জন ক্রু নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

Kazi

২ মাস আগে

বিধি বাম। একেই বলে আল্লাহর বিচার।

A R Sarker

২ মাস আগে

যুদ্ধের ক্ষয় ক্ষতি কখনো এক পক্ষের হয় না। যারা আক্রান্ত হন তারা যদি নিজেরা পেরে না উঠতে পারে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্য আসে।

মন্তব্য করুন