ইরানে মেয়েদের স্কুলে হামলার জবাবদিহি চাইলেন মার্কিন সিনেট

ইরানে মেয়েদের স্কুলে হামলার জবাবদিহি চাইলেন মার্কিন সিনেট

ফন্ট সাইজ:

মার্কিন সিনেটর রাফায়েল ওয়ারনক বলেছেন, ইরানে ১৭০ জনের বেশি স্কুলছাত্রী নিহত হওয়া ‘আমাদের বিবেককে শক দেবে এবং ভয়াবহতার জন্য আমাদের সঙ্কোচ বাড়াবে।’ ডেমোক্রেটিক পার্টির এই সিনেটর নিজে একজন পাদ্রিও। তিনি এই ট্র্যাজেডি থেকে জবাবদিহি এবং শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইরান এই হামলার জন্য মার্কিন এবং ইসরাইলি বাহিনীকে দায়ী করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট কোনো প্রমাণ ছাড়াই তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরান বা অন্য কোনো দেশ এই হামলা চালাতে পারে। যুদ্ধের খেলাই এটা। আপনি চোখেমুখে যা ইচ্ছে তাই বলে দিতে পারবেন। ওয়ারনক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একটি জাতি যার নেতা শিশুর মৃত্যু সহজেই অগ্রাহ্য করতে পারে, তা- যে কারণেই হোক না কেন- নৈতিক পুনর্নির্মাণের প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা কখনো ভুলব না যে ইরানের শিশুরাও আল্লাহর সন্তান।’

ওয়ারনক ৪০ জন ডেমোক্রেটিক সিনেটরের মধ্যে একজন, যারা বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগে একটি চিঠি লিখে ট্রাম্প প্রশাসনের কাছে ইরানে নাগরিক হতাহতের বিষয়ে উত্তর চেয়েছেন। এর মধ্যে রয়েছে মিনাবের একটি প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা। সেখানে ১৭০ জন স্কুলছাত্রী নিহত হয়।

মোঃ আতোয়ার হোসেন (আতাউর)

২ মাস আগে

আমেরিকা ছাত্রছাত্রী হ্ত্যা করলে জাতিসংঘ কিছু বলেনা । অন্য কোন দেশ হলে নিষেধাঙ্গা দিতোে এরই নাম জাতিসংঘ।

সফিক

২ মাস আগে

আমেরিকা শিশু মারলে সব জায়েয। এখন যদি ইরান এই কাজটা করতো সারা পৃথিবী একযোগে নিন্দা জানাতো। খুব তাড়াতাড়ি ইরানের জন্য আল্লাহর সাহায্য আসবে। ইনশাআল্লাহ

মন্তব্য করুন