মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের স্থল সেনা মোতায়েনের সম্ভাবনা খুব কম। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি না এই সংঘাত আজই শেষ হবে। রিপাবলিকান এই সিনেটর বলেন, আমাদের লক্ষ্য হলো নিশ্চিত করা যে তারা আবার শক্তি সঞ্চয় করতে না পারে, যেন তারা আর কখনো আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে এবং তারা যেন আর কখনো পারমাণবিক কর্মসূচিতে ফিরে যেতে না পারে। তিনি আরও বলেন, এই সংঘাত আরও কয়েক সপ্তাহ চলতে পারে। এরপর আমরা পরিস্থিতি মূল্যায়ন করব। যুক্তরাষ্ট্রের কট্টর পররাষ্ট্রনীতির জন্য পরিচিত গ্রাহাম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর বৈদেশিক অবস্থানের পক্ষে কথা বলে আসছেন।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
ইরানে স্থল সেনা পাঠানোর প্রয়োজন নেই
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬, ১০ঃ৪১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
