ইসরাইলের গ্যাসক্ষেত্র এখন লক্ষ্যবস্তু: আইআরজিসি কমান্ডার

ইসরাইলের গ্যাসক্ষেত্র এখন লক্ষ্যবস্তু: আইআরজিসি কমান্ডার

ফন্ট সাইজ:

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মহাকাশ বিষয়ক বাহিনীর কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি ঘোষণা করেছেন যে, ভূমধ্যসাগরে অবস্থিত ইসরাইলের লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জেনারেল মাজিদ মুসাভি এক্সে এক পোস্টে বলেন, এই দুটি গ্যাসক্ষেত্র আরও কয়েক ডজন নতুন লক্ষ্যবস্তুর সঙ্গে তাদের হামলার পরিধির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, শত্রু যতবার নতুন ভুল করবে, তার বিরুদ্ধে ততবার নতুন নতুন ফ্রন্ট খুলে দেয়া হবে।

জসিম উদ্দিন তালুকদার

২ মাস আগে

শান্তি চাই।

মন্তব্য করুন