ইরাকি কুর্দিস্তানে ড্রোন হামলায় আহত ছয় ফরাসি সেনা

ইরাকি কুর্দিস্তানে ড্রোন হামলায় আহত ছয় ফরাসি সেনা

ফন্ট সাইজ:

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ড্রোন হামলায় ছয়জন ফরাসি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ফরাসি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক সদস্য এএফপিকে বলেন, ওই সেনারা ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। হামলার পর আহতদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। ইরবিলের গভর্নর জানান, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয় এবং এটি মালা কারা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ঘটে। স্থানটি আঞ্চলিক রাজধানী ইরবিল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন