নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সব অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এক্সে দেয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, যেসব অস্ট্রেলিয়ান কর্মকর্তার উপস্থিতি অত্যাবশ্যক, তারা দেশে থেকেই সহায়তার প্রয়োজন এমন অস্ট্রেলিয়ান নাগরিকদের সহযোগিতা করবেন। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের এখনো ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে যাচ্ছে। পেনি ওং বলেন, আপনি যদি পারেন এবং নিরাপদ মনে করেন, তাহলে মধ্যপ্রাচ্য ত্যাগ করার চেষ্টা করুন। তিনি সতর্ক করে বলেন, অনেক দেরি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। কিছু মানুষের জন্য এটি হয়তো কিছু সময়ের মধ্যে শেষ সুযোগ হতে পারে।
ইসরাইল ও আমিরাত থেকে অপ্রয়োজনীয় কর্মকর্তা সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬, ১০ঃ০৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
