এবার মোদি সরাসরি কথা বললেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

এবার মোদি সরাসরি কথা বললেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎপর হয়েছেন। গত দশ দিনে মোদি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তবে এবার প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। গত মাসে ইরান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম দুই নেতার মধ্যে সরাসরি যোগাযোগ।
মোদি বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মোদি  ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথোপকথনের সময় শান্তি ও সংলাপের প্রতি ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে "গভীর উদ্বেগ প্রকাশ" করেছেন তিনি।
পশ্চিম এশিয়া অঞ্চলের গুরুতর পরিস্থিতি, উত্তেজনা বৃদ্ধি, বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি বেসামরিক অবকাঠামোর ক্ষতির বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করেছেন।
মোদি লিখেছেন, 'ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা, পণ্য ও জ্বালানির অবাধ পরিবহনের প্রয়োজনীয়তা ভারতের শীর্ষ অগ্রাধিকার। শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়েছেন‌ বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

Abdullah wazed

২ মাস আগে

Very good initiative.welcome

মন্তব্য করুন