মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি ইরাকি গোষ্ঠীর

মার্কিন সামরিক বিমান ভূপাতিত করার দাবি ইরাকি গোষ্ঠীর

ফন্ট সাইজ:

ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে যে, তারা পশ্চিম ইরাকে একটি মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করেছে। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা এক বিবৃতিতে বলেছে, তারা কেসি-১৩৫ বিমানটি গুলি করে নামিয়েছে তাদের দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার জন্য। অন্যদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানটি ভূপাতিত হওয়ার পর উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন