যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। এমনটা মনে করছেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বার্তা সংস্থা এএফপি জানায়, তার মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ তেহরানের ব্যবহৃত কিছু সামরিক কৌশলের পেছনে থাকতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, ১লা মার্চ সাইপ্রাসে বৃটেনের আকরোটিরি বিমানঘাঁটিতে আঘাত করা একটি ইরান-নির্মিত ড্রোন বিশ্লেষণ করা হচ্ছে। তাতে দেখা যায়, এতে রাশিয়ান বা অন্য কোনো বিদেশি যন্ত্রাংশ বা উপাদান আছে কি না। লন্ডনের কাছে নর্থউডে অবস্থিত বৃটেনের সামরিক সদরদপ্তর সফরের সময় তিনি বলেন, এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে আমরা আপনাদের জানাব এবং যথার্থতার সঙ্গে তা প্রকাশ করব। আমার মনে হয় কেউই অবাক হবে না যদি বিশ্বাস করা হয় যে, ইরানের কিছু কৌশলের পেছনে পুতিনের গোপন হাত রয়েছে। সম্ভবত তাদের কিছু সামরিক সক্ষমতার পেছনেও এই হাত আছে। বিশেষ করে এখন যখন বিশ্বে তেলের দাম আকাশচুম্বী এবং এর থেকে যে বিশ্বনেতাদের একজন সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন তিনি হলেন পুতিন।
ইরানের কৌশলের পেছনে পুতিনের গোপন হাত!
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ৪৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

ZIA
২ মাস আগেA bad workman quallars with his tools.