রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

রাশিয়ার তেল বিক্রির ওপর দেয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে।

এর আগে ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, অর্থমন্ত্রীর ভাষ্য, ‘ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবিলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে।

Md Nurul Amin

২ মাস আগে

রাশিয়ার তেল বিক্রির ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দেয়ার কে? রাশিয়ার তৈল রাশিয়া বিক্রি করবে, আমেরিকার খবরদারী করবে কেন? ইরানের তেল ইরান বিক্রি করবে, আমেরিকা নিষেধাজ্ঞা দেয়ার কে? অর্থাৎ আমেরিকার এই দাদাগিরি বন্ধ করতে হবে। কিসের বিশ্ব, যে বিশ্ব আমেরিকার কথায় উঠে বসে, সেই বিশ্বের দরকার নাই। অথচ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি কোটি কোটি টাকা চাদাঁ দেয়, কিন্তু সদস্য রাষ্ট্রগুলির বিপদে আপদে এই জাতিসংগের কোন কাজে আসে না। এই জাতিসংগের দরকার কি???

Abu Yusuf Khan

২ মাস আগে

ঠেলার নাম বাবাজি । Where is power of USA now?

মন্তব্য করুন