মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল (অব:) মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম বক্তব্য প্রদান করেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

এম.টি রক্সি
২ মাস আগেধন্যবাদ সেনাবাহিনীকে। আপনারা দেশের অগ্রভাগের শৃঙ্খলিত বাহিনী। যতদিন বাংলাদেশ নামক দেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধাদেরকে কেউ ভুলবে না বা ভুলাতে পারবে না। কিন্তুু সবার মনে রাখা উচিত রাজাকারদের আপনারা কোন প্রশয় দিবেন না, তাদের ঘৃণাভরে প্রত্যাক্ষান করতে হবে।