বিরোধী দলের ওয়াক আউটকে ‘স্ববিরোধিতা’ বললেন সালাহউদ্দিন

ফন্ট সাইজ:

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে প্রেসিডেন্টের সঙ্গে তারা আলাপ-আলোচনা করেছে ৫ই আগস্টের বিকাল বেলা, সিঙথ অফ আগস্ট এবং যে প্রেসিডেন্টের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু’-একজন তো এই সংসদেরও সদস্য হয়ে আসছেন। তো সেটা তাদের জিজ্ঞেস করা যায়, এই স্ববিরোধিতা কেন? গতকাল বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে বিরোধী দলের ওয়াকআউট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের ভাষণ ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাময়িক উত্তেজনা তৈরি হয়। প্রথমে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে প্রেসিডেন্টের উপস্থিতির প্রতিবাদ জানান। পরে বিরোধী দলের অন্য সদস্যরা নানা বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। প্রেসিডেন্টের ভাষণ প্রত্যাখ্যান করে প্রায় পাঁচ মিনিট বিক্ষোভের পর সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট (বর্জন) করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন। তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে, সেদিন আবার আসবেন।
সংসদকে বিএনপি কেমন রাখতে চায়-এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই সংসদ অর্থবহ হবে। আলোচনার কেন্দ্রবিন্দু হবে। জাতীয় সব সমস্যার এবং সমস্ত ইস্যুর এখানে আলাপ-আলোচনার মধ্যদিয়ে আমরা সমাধানে যাবো ইনশাআল্লাহ। জাতীয় ঐক্য বজায় রাখবো। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই ঐক্যকে আমরা ধরে রাখবো এবং জাতীয় যেকোনো ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের দিনের জন্য পুরো জাতি ১৭-১৮ বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, গণতন্ত্র উত্তরণের পথ পরিষ্কার হয়েছে, আজ নতুনভাবে সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। জাতীয় সংসদ যেন জাতির সব ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়। এর মধ্যদিয়ে এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা হবে, যে চর্চার মাধ্যমে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। আগামী রোববার বেলা ১১টায় আবার সংসদ বসবে।

Md.Moniruzzaman

২ মাস আগে

keep to safe to the people of Bangladesh & safe our economic, please take to actual decide for our country people, due to we have back turn now "
হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল, নি‘মাল মাওলা ওয়া নিমান নাসির

Harun

২ মাস আগে

জাতীয় সংগীত চলার সময় জামাত-এনসিপির সবাই বসে ছিলেন। এটা জাতীয় সংগীত অবমাননা। এর জন্য তাদের শাস্তি হওয়া উচিত

মন্তব্য করুন