গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কসমেটিকসহ আটক ৮

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কসমেটিকসহ আটক ৮

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় চোরাচালানের কসমেটিক ও কসমেটিকবাহি ১টি মাইক্রো ও ১টি প্রাইভেট কারসহ ৮ আসামি গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালিয়ে সারী গোয়াইনঘাট সিলেট সড়কের গোয়াইনঘাট ব্রিজের উপর থেকে এসব মালামালবাহী যানবাহনসহ অপরাধীদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা জাফলংসহ গোয়াইনঘাট সীমান্তের বিভিন্ন পয়েন্টে সরাসরি চোরাচালান বানিজ্যের সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে ছোট বড় যানবাহনে করে দেশের বিভিন্ন স্থানে চোরাচালান পণ্য সামগ্রী পাচার করে আসছিলো বলে জানায় পুলিশ।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নারায়ণগঞ্জের রুপগঞ্জের মীরকুটিরওয়ের হোসেন ভূইয়ার ছেলে মো. শাওন (৩০) (ড্রাইভার), একই জেলার আড়াইহাজার থানার বাজনী তাতিপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. স্বপন মোল্লা (২২), একই গ্রামের রবিউলের ছেলে মো. তামিম (১৯), জাফলং চৈলাখেল গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার রানিশংকেল উপজেলার পশ্চিম শেওড়াপাড়ার ছমির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম (৪৫), কুড়িগ্রামের উলিপুর থানার রামধন গ্রামের মৃত আঃ বারীর ছেলে মো. রুবেল সরকার ড্রাইভার (৩২), সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৩য় খন্ড গ্রামের মো. হবিবুর রহমানের ছেলে মো. জুয়েল আহমেদ (২৬)। গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত অপরাধী ও আমদানি নিষিদ্ধ ভারতীয় চোরাচালানের কসমেটিক চালান আটক করা হয়েছে। তাদের পণ্য বহনকারী ১টি মাইক্রো ও ১টি প্রাইভেট কারসহ দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন