উল্লাপাড়ায় সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঘাটিনা রেল সেতুর উপর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। তারা মোটরসাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারহ উপভোগ করতে এসেছিলেন। ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান সানি। স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যান ফয়সাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলকুচি থেকে উল্লিখিত দুই যুবক মোটরসাইকেল নিয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে। ২টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আলফে সানি ও গুরুতর আহত হন ফয়সাল। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, আহত ফয়সালকে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানে মারা যান। ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুর কথিত স্থানে গিয়ে সানির মরদেহের সুরতহাল করেন। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন