মালদ্বীপ বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপ বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

মালদ্বীপের রাজধানী মালে’তে অভিজাত হোটেল ম্যানহাটানে ১২ই মার্চ মালে বিএনপি শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো রবিউল আলম। কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়, কোরআন তেলওয়াত করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সাহেব।

এক পর্যায়ে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সরকারের হাতেই নিরাপদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বই পারে দেশ ও জনগণকে অভিশাপ মুক্ত করতে। সভাপতির সাথে একমত প্রকাশ করে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ সভাপতি বাবুল হোসেন, ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো শরিফুল ইসলাম ক্রিয়া সম্পাদক মামুন মিয়া, পিয়াস হাসান,আব্দুল মান্নান, মোঃ হাসান, খায়রুল আমিন প্রধান, মাহবুব আলম, বিভিন্ন গণমাধ্যম কর্মী, ডাক্তার শিক্ষক প্রমুখ।

অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ মালে এন বিএল শাখার উর্ধতন কর্মকর্তা, ইউ এস বাংলা এয়ারলাইনসের উর্ধতন কর্মকর্তা। বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ ইবাদ উল্লাহ্, কন্সুলার সহকারী, আল মামুন পাঠান, কল্যাণ সহকারী।

আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতৃবৃন্দ, মালদ্বীপ সেচ্ছাসেবক দলের নেতাকর্মী বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী। অনুষ্ঠানের সবশেষে বিশেষ দোয়ার মাধ্যমে জিয়া পরিবারসহ দেশ ও জনগণের জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন