ভোলার লালমোহনে ২৫শে মার্চ গণহত্যা ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সভায় যথাযথভাবে দিবসগুলো উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
একইসঙ্গে সেগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাছনাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইউসুফ হোসেন, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
