প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি। মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
