ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

ফন্ট সাইজ:

দুইদিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। সবকিছু ঠিক থাকলে আগামী ২রা এপ্রিল তার ঢাকা সফরে আসার কথা রয়েছে। নতুন সরকার গঠনের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দিতে তিনি ঢাকায় আসছেন। যেখানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডংয়ের সফর নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হবে। এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায়গুলো অন্বেষণ করার সুযোগ রয়েছে। ঢাকা সফরকালে সুন ওয়েইডং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন