বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মারকাজ জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। ২৫নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপি’র পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
২৫নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সহ-সভাপতি আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ-অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা থানা আহ্বায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, সিনিয়র সদস্য নছিবুর রহমান, আশরাফ আহমদ, বারখলা পাড়া কমিটির সভাপতি হারুনুর রশিদ সংগ্রাম, কায়েস্তরাইল পাড়া কমিটির সভাপতি নাজিম উদ্দিন, মুমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাছনাত সাহেদ।
