মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আজম খান

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আজম খান

ফন্ট সাইজ:

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। গতকাল আহমেদ আজম খানকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদে প্রেসিডেন্টের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গতকাল বেলা পৌনে ১টার দিকে তিনি এই শপথ গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ আজম খান। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন