সিলেটে চালকের হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত

ফন্ট সাইজ:

নগরীর বাবনা এলাকায় পিকআপ চালকের হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছনার শিকার এএসআই অরুণ মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত। মহানগর ট্রাফিক পুলিশ সার্জেন্ট সত্যজিৎ নগরীর সুবিদবাজার এলাকায় একটি পিকআপকে থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু পিকআপ চালক জয়নুল মিয়া গাড়িটি না থামিয়ে দ্রুত চালাতে থাকেন। বিষয়টি ট্রাফিক সার্জেন্টের সন্দেহ হলে তিনি মোটরসাইকেলে করে পিকআপটির পেছনে ছুটেন। একপর্যায়ে পিকআপটি বাবনা পয়েন্টে থাকা সিএনজি অটোরিকশা চালক ও স্থানীয়দের সহযোগিতায় পিকআপটি আটক করার পর উত্তেজিত জনতা পিকআপ চালক জয়নুল মিয়াকে মারধর করেন। এসময় পিকআপ চালকের পক্ষে অন্য শ্রমিকরা অবস্থা নেয়ার পর পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। ওই চালক মারধরের শিকার হয়ে সড়কেই শুয়ে পড়েন। পরে টহল ডিউটিতে থাকা দক্ষিণ সুরমার থানার এএসআই অরুণ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পুলিশকে দেখে আরও ক্ষেপে যায় পিকআপ চালক জয়নুল মিয়া। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে এএসআই অরুণকে ডান কানে থাপ্পড় দেয়। এএসআই অরুণ জানিয়েছেন- পিকআপ চালক জয়নুল মিয়াকে সুবিদবাজার এলাকায় গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেন কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত চালাতে থাকেন। বাবনা পয়েন্টে পিকআপটি আটক করে সিএনজি চালকরা।

এসময় পিকআপ চালককে মারধর করা হয়। খবর পেয়ে আমি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এসময় আহত চালক পুলিশ সার্জেন্ট সত্যজিৎ ভেবে আমাকে লাঞ্ছিত করে। পরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করেন। আর জয়নুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন