সুন্দরবনের শেলা নদীর মুক্তির খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে। এ সময় তার দেয়া তথ্যমতে, ওই এলাকা থেকে বন্দুক, তাজা গুলিসহ ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে মোংলা পশ্চিম জোনের কোস্ট গার্ড একটি দল এ অভিযান চালায়। আটক ওসমান গণি (৩৮) সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবনে করিম-শরিফ বাহিনীর সদস্যরা জেলেদেরকে মুক্তিপণে আটক করে। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদে শেলা নদীর মুক্তির খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গণির তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি করে ১টি বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণি জানান, সে করিম-শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের দস্যু দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
