যশোরের অভয়নগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাদল টি স্টোরের মালিক বাদল মল্লিক জানান, তার দোকানে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অভয়নগরে গভীর রাতে আগুনে পুড়লো ১২ দোকান
অভয়নগর (যশোর) প্রতিনিধি
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
