লালমোহনে অবৈধ জাল ধ্বংস

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে ৮টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য অনন্ত ৫ লাখ টাকা। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহর দিক-নির্দেশনায় ও ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেনের পরিকল্পনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলী, সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহকারী মো. আব্বাস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন