নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

নওগাঁয় পৃথক পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবীর মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বিলে শসা তুলতে যান কৃষক জালাল।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টুর মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন