ঈদ ইত্যাদিতে চার মিউজিক্যাল ড্রামা

ঈদ ইত্যাদিতে চার মিউজিক্যাল ড্রামা

ফন্ট সাইজ:

বরাবরের মতো এবারো ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে আসছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’। ঈদ ‘ইত্যাদি’র বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্যনতুন সব বিষয়। এ ধরনের বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা ইত্যাদিতেই প্রথম শুরু করেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ইত্যাদিতে পরিবেশিত হয় এই মিউজিক্যাল ড্রামা। এবারের ঈদে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানা সমস্যা নিয়ে থাকবে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। আর এতে অভিনয় করেছেন- দেশের জনপ্রিয় অভিনয় তারকা- তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ। ইদানীংকালে আমাদের চারপাশে নানা অনিয়ম ভর করেছে। নানাভাবে বাড়ছে প্রতারিত হওয়ার ঘটনা।

যুগের বাতাসে যেন বিশ্বাস ভঙ্গের গন্ধ! এই বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তাদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন- ইকবাল হোসেন ও শাওন মজুমদার। মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনায় মেহেদী ও আকাশ মাহমুদ। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিক্‌স লিমিটেড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন