বলিউড ও দক্ষিণী সিনেমার পরিচিত মুখ আদাহ শর্মা সম্প্রতি এক ভিডিও বার্তায় জানান, কাজের জটিলতায় তার ক্যারিয়ারে বড় ধাক্কা লেগেছে। ভেঙে পড়েছেন তিনি। কয়েক বছর আগে মুক্তি পায় তার অভিনীত বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। এরপর তিনি আলোচনায় আসেন। অভিনেত্রীর দাবি, একটি সিনেমার শিডিউলকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। আর এই সংকটের জন্য দায়ী সিনেমাটির প্রযোজক। একটি সিনেমার শিডিউল বার বার পরিবর্তন হওয়ার কারণে একসঙ্গে তিনটি প্রজেক্ট সামলাতে গিয়ে সমস্যায় পড়েন। প্রথম সিনেমার প্রযোজক তাকে নিজের প্রজেক্টকে অগ্রাধিকার দিতে বলেছিলেন। সেই অনুযায়ী, অন্য দুই সিনেমার টিম শুটিংয়ের তারিখ পরিবর্তন করে তাকে সহযোগিতা করে। তবে শেষ পর্যন্ত ওই সিনেমার প্রযোজক প্রজেক্ট থেকেই সরে দাঁড়ান। এতে হঠাৎ করেই কাজ হারান আদাহ। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি এক মাস ধরে পুরোপুরি কর্মহীন। মানসিক, পেশাগত ও আর্থিকভাবে ভীষণ কঠিন সময় পার করছি। তবে এই সংকটের মাঝেও অন্য প্রযোজকদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এই অভিনেত্রী।
কঠিন সময়ে আদাহ
বিনোদন ডেস্ক
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
