অপেক্ষা বাড়লো মেসির

অপেক্ষা বাড়লো মেসির

ফন্ট সাইজ:

ক্যারিয়ারের ৯০০তম গোলের জন্য অপেক্ষা বাড়ালো লিওনেল মেসির। গতকাল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির বিপক্ষে গোলশূন্য ড্র করে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। পুরো ম্যাচে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকাকে কঠিন মার্কিংয়ে রাখে প্রতিপক্ষ রক্ষণভাগ। গোল পাননি বিশকাপজয়ী মেসি। এতে ক্যারিয়ারের ৮৯৯তম গোলেই আটকে থাকলেন মেসি।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হবার পর বৃষ্টি শুরু হয়। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে কেবল ৮টি শট নিতে সক্ষম হয় মিয়ামি, যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল ১টি শট। ৫৭তম মিনিটে মেসির ডানদিক থেকে নেয়া ডান পায়ের শটও দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াক। ৬৫তম মিনিটে ন্যাশভিলের ক্রিশ্চিয়ান এস্পিনোজার ক্রস থেকে পাওয়া বলে হেডে শট নেন রিড বেকার-হোয়াইটিং, সেটা ঠেকিয়ে দেন মিয়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

২০২৪ সালের এপ্রিল থেকে ন্যাশভিল বিপক্ষে খেলা ৬ ম্যাচে ১২টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে এবার সেই দাপট দেখাতে পারেননি তিনি। গত মাসে এলএএফসি-র কাছে ৩-০ গোলে হারের পর গত চার ম্যাচের মধ্যে এটি ছিল মেসির দ্বিতীয় গোলহীন ম্যাচ। ম্যাচশেষে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের ম্যাশ্চেরানো রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা রক্ষণাত্মকভাবে ভালো খেলেছি। অ্যাওয়ে ম্যাচ সবসময়ই কঠিন হয়। আগামী সপ্তাহে নিজেদের মাঠে সমর্থকদের সামনে আমরা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার চেষ্টা করবো।’

আগামী ১৯শে মার্চ ভোরে ফোর্ট লাডারডেলের চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ৯০০তম এর মাইলফলক থেকে এক গোল দূরে। এর আগে আাগমী রোববার ভোর সাড়ে ৫টায় মেজর লীগ সকারে শার্লটের মাঠে স্বাগতিকদের বিপক্ষে নামবে মিয়ামি। মেসি সেদিন গোল পেলে ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইফলক ছোঁবেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন