হাদি হত্যার আসামীদের প্রত্যর্পণ ও কনস্যুলার এক্সেসের প্রশ্ন এড়িয়ে গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রক

হাদি হত্যার আসামীদের প্রত্যর্পণ ও কনস্যুলার এক্সেসের প্রশ্ন এড়িয়ে গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রক

ফন্ট সাইজ:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সঙ্গী আলমগীর হোসেনকে প্রত্যর্পণ এবং কনস্যুলার এক্সেসের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট কোনও উত্তর দিতে চায়নি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের সাপ্তাহিক ব্রিফিংয়ে পশ্চিমবঙ্গে ধৃত বাংলাদেশের দুই অপরাধীকে কীভাবে প্রত্যর্পণ করা হবে এক সাংবাদিক জানতে চাইলে মুখপাত্র রনধীর জয়সওয়াল সরাসরি উত্তর না দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন। পুলিশি তদন্ত চলছে। তাই তিনি কিন্তু বলতে চান নি। একই সঙ্গে বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে ধৃতদের সঙ্গে দেখা করার জন্য কনস্যুলার এক্সেসের যে অনুরোধ জানানো হয়েছে সে সম্পর্কে সাংবাদিকে প্রশ্নটি পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র উত্তর না দিয়ে এড়িয়ে গিয়েছেন।

গত শনিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয় ওসমান হাদির প্রধান আসামী ও তার সহযোগীকে। বর্তমানে তারা পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর অধীনে থাকা বিএসএফের নজর এড়িয়ে ওই দুই অভিযুক্ত ভারতে কী করে প্রবেশ করল?তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, হাদি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে, যেখানে বিজেপির শরিক সরকার ক্ষমতায় রয়েছে । অরূপ চক্রবর্তী আরও বলেন, অমিত শাহ ব্যর্থ হয়েছেন সীমান্ত রক্ষা করতে। অবশেষে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।

তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে যে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুষ্কৃতকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “শুধু হাদি হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তারা নয়, বিভিন্ন সময়ে বাংলাদেশের বা অন্যান্য দেশের অপরাধীরা যারা পালিয়ে এসেছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ একটি সেফ হ্যাভেনে পরিণত হয়েছে।

ARUNAVA BHATTACHARYYA

২ মাস আগে

অবশ্যই অপরাধীদের বিচার করতে হবে।

Hedayet Ullah

২ মাস আগে

ভারত ওসমান হাদীর হত্যার আসামী নিয়ে মূলা ঝুলিয়ে নূতন গেম খেলবে।

মন্তব্য করুন