বিনা টিকিটে ভ্রমণ করতে দেবে না রেল

ঈদযাত্রা

বিনা টিকিটে ভ্রমণ করতে দেবে না রেল

ফন্ট সাইজ:

ঈদ যাত্রায় যাত্রীরা বিনা টিকিটে যাতে রেল ভ্রমণ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, যে বিনা টিকিটের লোকজন যাতে স্টেশনে না ঢুকতে পারে সেটি আমরা পরিদর্শন করছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত লিকেজ আছে, যেখান দিয়ে বিনা টিকিটের লোকজন ঢুকে যেতে পারে, সেই সমস্ত জায়গাগুলো আমরা পরিদর্শন করছি এবং সেখানে আপাতত ব্যারিকেড দেয়া বা এটাকে ক্লোজ করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে তিনি এসব জানান।

এসময় রেলওয়ে মহাপরিচালক বলেন, স্টেশনে ঢুকার পথ যেখানে ক্লোজ করা সম্ভব না, সেখানে আমাদের সিকিউরিটি ফোর্স, আরএনবি বা জিআরপি মোতায়েন করার জন্য নির্দেশ দিয়েছি। তিনি বলেন, ঢাকা স্টেশনে কয়েকটা জায়গায় এরকম লিকেজ আছে যেখান দিয়ে লোকজন আসতে পারে, সেই সমস্ত জায়গায় এটা আমাদের প্রটেকশনের ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে রেলের শিডিউল ঠিক রাখতে। আমরা আসলে বলতে পারব না ঈদযাত্রা নির্বিঘ্ন হবেই। যেকোনো একটা এক্সিডেন্ট হলেই শিডিউল বিপর্যয় হয়। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে শিডিউল মোতাবেক পরিচালনা করা যায়। গত ঈদে যেরকম আমরা করেছি, তার চেয়ে যাতে আমাদের পারফরম্যান্স ভালো হয় এবং শিডিউলটা সেভাবে ধরে রাখা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন