কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর মতো তারকাদের ছাড়াই ম্যানচেস্টার সিটিতে হারালো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে সিটিজেনদের ৩-০ গোলের হারায় লস ব্লাঙ্কোসরা।
২০ মিনিটের মাথায় গোলকিপার থিবো কোর্তোয়ার লম্বা পাস সিটির রক্ষণভাগের নিকো ও’রাইলি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান ভালভার্দে। গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে কাটিয়ে বল জালে জড়ান এই উরুগুয়েন তারকা। সাত মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তবে ৪২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি ছিল দেখার মতো। মার্ক গেহির মাথার ওপর দিয়ে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করে বার্নাব্যুকে উৎসবে মাতান রিয়াল অধিনায়ক।
ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান ৪-০ হতে পারতো। ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের ভেতর দোন্নারুম্মা ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তবে ভিনিসিয়ুসের দুর্বল শটটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ইতালিয়ান গোলকিপার। সিটির হয়ে ও’রাইলিরা কয়েকবার চেষ্টা করলেও কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারেননি। আগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে সিটিকে টিকে থাকতে হলে পেপ গার্দিওলাকে অসম্ভব এক প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে।
রাতের অন্য ম্যাচে বায়ার লেভারকুসেনের মাঠ ‘বে এরিনা’তে হারতে হারতে ড্র নিয়ে ফিরে আর্সেনাল। রবার্ট আনড্রিখের গোলে শুরুতে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাবেক ক্লাবের বিপক্ষে গানারদের মূল্যবান ১-১ ড্র এনে দেন এই জার্মান তারকা। প্রথম লেগ ড্র হওয়ায় এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে মিকেল আর্তেতার দল।
চ্যাম্পিয়নস লীগ
ভালভার্দে ঝড়ে সিটিকে হারালো রিয়াল স্বস্তির ড্র আর্সেনালের
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
