নিজামী,সাঈদি হাদিসহ বিরোধী দল থেকে উত্থাপিত বেশ কয়েক জনের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের উত্থাপিত মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী ও হাদিসহ বিভিন্ন প্রয়াত নেতার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত।

তিনি যাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তাদের মধ্যে রয়েছেন—মাওলানা মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুদ সোবহান, আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ, শহীদ ওসমান হাদি, সাবেক সংসদ সদস্য শেখ আনসার আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া, রাশেদা খাতুনসহ আরও কয়েকজন। এছাড়া জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে নিহতদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
এর জবাবে স্পিকার বলেন, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

সিরু

২ মাস আগে

মানবতা বিরোধী অপরাধের অপরাধে ফাঁসি খাওয়া খুনী রাজাকারের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে ? কেন?
রাজাকারেরা তো খুনি, ধর্ষক, জালেম ই ছিল।

মো: আবুল বাশার

২ মাস আগে

তোমার কী জানা নাই ফ্যাসিস্ট হাসিনা যাদেরকে মানবতার শত্রু বলে ফাঁসিতে ঝুলিয়েছিল তারাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনদরদী নেতা ছিলেন?

মো: আবুল বাশার

২ মাস আগে

তোমার কী জানা নাই ফ্যাসিস্ট হাসিনা যাদেরকে মানবতার শত্রু বলে ফাঁসিতে ঝুলিয়েছিল তারাই প্রকৃত দেশপ্রেমিক এবং জনদরদী নেতা ছিলেন?

Andalib

২ মাস আগে

১৯৭১ এর নরঘাতকদের নামে শোক প্রস্তাব এনে সংসদকে কলঙ্কিত করা হয়েছে। এই শোক প্রস্তাবের নিন্দা জানাই।‌

Mohammad Saeed Alam.

২ মাস আগে

আওয়ামীলীগ কে রাজাকার ঘোষণা করতে হবে 🤔

Monir

২ মাস আগে

চেতনাবাজি আর চেতনাবাজ

Harun

২ মাস আগে

ভারত থেকে তেল আনার পাইপলাইনের নাম ওসমান হাদী পাইপলাইন রাখতে হবে

মন্তব্য করুন