সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবাইদা ও জাইমা

সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবাইদা ও জাইমা

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো ভরে গেছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে।

প্রথম অধিবেশন সংসদের ভিভিআইপি গ্যালারিতে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদ রহমান ও কন্যা জাইমা রহমানসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত রয়েছেন।

এছাড়া গ্যালারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক,চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাই কমিশনাররা অতিথি হিসেবে আছেন।

Md. Abul Basher

২ মাস আগে

Good.Good. Long live Bangladesh.

মন্তব্য করুন